সংক্ষিপ্ত ইতিহাস

রূপসা নদীর উপকন্ঠে ০.৭০ একর ভূমির উপর অবস্থান করছে খুলনা মহানগরীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি সুন্দরবন আদর্শ কলেজ।

            মহানগরীর আহসান আহমেদ সড়কের সিটি আইন কলেজ ক্যাম্পাসে ১৯৬৯ সালে সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয় নামে প্রতিষ্ঠানটি আত্মপ্রকাশ করে। শুরুতে প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনার মত প্রতিষ্ঠানটির কোন নিজস্ব ক্যাম্পাস ছিল না। পরবর্তীকালে মহানগরীর শিক্ষা অনুরাগী বিশিষ্ট ব্যক্তিবর্গের সহযোগিতায় ১৯৮১ সালে ৮১, খানজাহান আলী সড়ক সংলগ্ন নিজস্ব জমিতে এর ক্যাম্পাস স্থানান্তরিত হয়।

            বিদ্বোৎসাহী রাজনৈতিক নের্তৃবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় ২৫/১১/১৯৯১ সালে কলেজটি জাতীয়করণের ঘোষনা করা হয় এবং ১৯/০৮/১৯৯৩ সালে কলেজটি জাতীয়করণ করা হয়।

            প্রতিষ্ঠানলগ্ন থেকেই খুলনা বিভাগে শিক্ষার প্রসার ঘটাতে কলেজটি প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। বর্তমানে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য চারতলা ও তিন তলা বিশিষ্ট দু’টি একাডেমিক ভবন এবং তিন তলা বিশিষ্ট একটি প্রশাসনিক ভবন রয়েছে।

একনজরে সরকারি সুন্দরবন আদর্শ কলেজ

১। কলেজের নাম              :         সরকারি সুন্দরবন আদর্শ কলেজ

    প্রতিষ্ঠার তারিখ             :         ০১ জুলাই ১৯৬৯ খ্রি.

    জাতীয়করণ                 :         ১৯ আগস্ট ১৯৯৩ খ্রি.

   মোট জমির পরিমাণ       :         ০.৭২ একর+প্রস্তাবিত ০.২৮ একর

২। কলেজ কোড              :        

জাতীয় বিশ্ববিদ্যালয়: ০৩১৫
যশোর বোর্ড: ৩৬২৬
EIIN: ১১৭১৬৭

৩। যোগাযোগ নম্বর           :   

অধ্যক্ষের দপ্তরের ফোন: ০২৪৭৭-৭২১৯১৫
ফ্যাক্স নম্বর: ০২৪৭৭-৭২১৯১৫
কলেজ অফিসের ফোন: ০২৪৭৭-৭২০২৪৭
ই-মেইল: [email protected]
ওয়েবসাইট: www.gsac.ac.bd

৪। চলমান কোর্স/ডিগ্রি :

(ক) উচ্চ মাধ্যমিক (মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা)

(খ) স্নাতক পাস (বি.এ, বি.এস.এস, বি.বি.এ ও বি.এসসি)

(গ) অনার্স বিষয় সমূহ : ইংরেজি, বাংলা, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, সমাজকর্ম, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, গণিত, ভূগোল, মনোবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা।

৫। সহশিক্ষা কার্যক্রম : (ক) বি.এন.সি.সি (খ) রোভার ইউনিট (গ) যুব রেডক্রিসেন্ট (ঘ) রেঞ্জার ইউনিট

১। কলেজের নামসরকারি সুন্দরবন আদর্শ কলেজ, খুলনা
    প্রতিষ্ঠার তারিখ০১ জুলাই ১৯৬৯ খ্রি.
    জাতীয়করণ১৯ আগস্ট ১৯৯৩ খ্রি.
   মোট জমির পরিমাণ০.৭২ একর+প্রস্তাবিত ০.২৮ একর
২। কলেজ কোডজাতীয় বিশ্ববিদ্যালয়০৩১৫
যশোর বোর্ড৩৬২৬
EIIN১১৭১৬৭
৩। যোগাযোগ নম্বরঅধ্যক্ষের দপ্তরের ফোন০২৪৭৭-৭২১৯১৫
ফ্যাক্স নম্বর  ০২৪৭৭-৭২১৯১৫
কলেজ অফিসের ফোন০২৪৭৭-৭২০২৪৭
ই-মেইল[email protected]
ওয়েবসাইটwww.gsac.ac.bd
৪। চলমান কোর্স/ডিগ্রি(ক) উচ্চ মাধ্যমিক (মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা)
(খ) স্নাতক পাস (বি.এ, বি.এস.এস, বি.বি.এ ও বি.এসসি)
(গ) অনার্স বিষয় সমূহ : ইংরেজি, বাংলা, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, সমাজকর্ম, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, গণিত, ভূগোল, মনোবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা।
৫। সহশিক্ষা কার্যক্রম(ক) বি.এন.সি.সি (খ) রোভার ইউনিট (গ) যুব রেডক্রিসেন্ট (ঘ) রেঞ্জার ইউনিট
Scroll to Top