কলেজের সংক্ষিপ্ত ইতিহাস
রূপসা নদীর উপকন্ঠে ০.৭০ একর ভূমির উপর অবস্থান করছে খুলনা মহানগরীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি সুন্দরবন আদর্শ কলেজ।
মহানগরীর আহসান আহমেদ সড়কের সিটি আইন কলেজ ক্যাম্পাসে ১৯৬৯ সালে সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয় নামে প্রতিষ্ঠানটি আত্মপ্রকাশ করে। শুরুতে প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনার মত প্রতিষ্ঠানটির কোন নিজস্ব ক্যাম্পাস ছিল না। পরবর্তীকালে মহানগরীর শিক্ষা অনুরাগী বিশিষ্ট ব্যক্তিবর্গের সহযোগিতায় ১৯৮১ সালে ৮১, খানজাহান আলী সড়ক সংলগ্ন নিজস্ব জমিতে এর ক্যাম্পাস স্থানান্তরিত হয়।
বিদ্বোৎসাহী রাজনৈতিক নের্তৃবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় ২৫/১১/১৯৯১ সালে কলেজটি জাতীয়করণের ঘোষনা করা হয় এবং ১৯/০৮/১৯৯৩ সালে কলেজটি জাতীয়করণ করা হয়।
প্রতিষ্ঠানলগ্ন থেকেই খুলনা বিভাগে শিক্ষার প্রসার ঘটাতে কলেজটি প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। বর্তমানে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য চারতলা ও তিন তলা বিশিষ্ট দু’টি একাডেমিক ভবন এবং তিন তলা বিশিষ্ট একটি প্রশাসনিক ভবন রয়েছে।